• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পশ্চিম তীরে ১২০০ বসতি নির্মাণের উদ্যোগে ইসরায়েলের নিন্দা পশ্চিমা দেশগুলোর নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ঝুটের গোডাউনেও আগুন ছড়ালো মুশফিক ও তানজিদের ইনজুরি নিয়ে আপডেট দিলেন শান্ত যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি: ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের পরিকল্পনা খুলনার স্কুলের বাথরুম থেকে উদ্ধার হল হাত-পা-মুখ বাঁধা ছাত্রী এনবিআরে বড় রদবদল, সিআইসির প্রথম নারী ডিজি সেলিনা সুলতানা পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হলো নোয়াখালীতে সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি করছে বিআরটিএ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সন্ধ্যায় নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৪৬, উদ্ধার অভিযান চলছে

পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হলো

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয়া হলো

আসন্ন সেপ্টেম্বরের শুরু থেকে পানামা খালে জাহাজ চলাচল সীমিত করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রভাবে খরা এবং অতিরিক্ত গরমের কারণে জলপথের পানির স্তর কমে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চ্যানেল তদারকি সংস্থা পানামা ক্যানেল অথরিটি এই নতুন দৈনিক ট্রাফিক সীমা নির্ধারণের ঘোষণা দেয়। নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজ চলাচলের অনুমতি পাবে। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর থেকে এই সংখ্যা আরও কমিয়ে দিনে ৩২টি জাহাজে নামিয়ে আনা হবে।

বিশ্ব বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পরিবহনে ব্যবহৃত এই পানামা খালে স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ৪০টি জাহাজ যাতায়াত করতে পারে, যা জুন মাস থেকে গড়ে ৩৫টিতে অবস্থান করছিল। চলাচলের আন্তর্জাতিক এই পথ সীমিত হওয়ার ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ধীরগতির হতে পারে এবং পণ্যের পরিবহনে খরচ বৃদ্ধি পেতে পারে।

এর আগে ২০২৩ সালে তীব্র খরার কারণে প্রায় ৩৬ শতাংশ জাহাজ চলাচল ব্যাহত হয়েছিল। বিজ্ঞানিরা আশঙ্কা করছেন, সামনের মাসগুলোতে শক্তিশালী এল নিনোর আবির্ভাব হতে পারে, যার ফলে পানামা সিটিসহ আশপাশের এলাকায় খাবার পানির একমাত্র উৎস গাতুন হ্রদ ও সংলগ্ন জলাধারগুলোতে পানির তীব্র সংকট তৈরি হতে পারে।

পানামা খালের কৃত্রিম লক বা পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল রাখতে প্রচুর স্বাদু পানির প্রয়োজন হয়। হ্রদের পানি সংরক্ষণ এবং জনগণের সুপেয় পানি সরবরাহ সচল রাখতেই এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd