• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু লন্ডনে গুলিতে বাংলাদেশি যুবক মাছুম মিয়া নিহত মালদ্বীপে ডলার ও রেমিট্যান্স সমস্যা নিয়ে মতবিনিময় সভা আয়োজন করবে বাংলাদেশ হাইকমিশন চট্টগ্রামে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে সাদা বক হারিয়ে যাচ্ছে, প্রকৃতি বিপন্ন কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা: জামায়াত ও গণঅধিকার পরিষদের পাল্টাপালটি মামলা সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায়: প্রধানমন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যু, প্যারোলের আবেদন করবে আইনজীবী নারীদের নিরাপত্তায় পিংক বাসের উদ্যোগ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ জামায়াত নেতাকে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে অব্যাহতি

কুষ্টিয়ায় হামলার অভিযোগ, গণ অধিকার পরিষদের কর্মী আহত

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়ায় হামলার অভিযোগ, গণ অধিকার পরিষদের কর্মী আহত

২৪

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে। রোববার (১৬ আগস্ট) রাতে কুষ্টিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ জানান, শনিবার বিকেলে তাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে সংসদ সদস্য আমির হামজা ও জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালান। হামলার সময় তাদের নেতা-কর্মীদের মারধর করা হয় এবং এক কর্মীর পায়ের দুইটি রগ কেটে যায়।

তৌকির আহমেদ বলেন, হামলায় আরও একজন নেতার নাকের হাড় ভেঙে যায় এবং কপালের হাড় ফেটে যায়। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জামায়াত-শিবিরের সদস্যরা কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুল খালেকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল ভাঙচুর করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আহত কয়েকজন নেতা-কর্মী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং এ ঘটনায় থানায় একটি এজাহার জমা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের খুলনা বিভাগীয় মুখ্য সমন্বয়ক শাকিল আহমেদ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম, ছাত্র পরিষদের সভাপতি বিপ্লব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd