• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইরানের ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা মার্কিন সেনা ধরিয়ে দিলে এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কুষ্টিয়ায় হামলার অভিযোগ, গণ অধিকার পরিষদের কর্মী আহত প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ডাকে বিদ্যালয়ে উপস্থিত হলেন কক্সবাজারে দখল হওয়া ১০ একর জমি উদ্ধার করেছে প্রশাসন বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়ায় জয় লাভে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, কানে হেডফোন ছিল গুজব ছড়ানোদের প্রতি জনগণের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জামায়াত-শিবির ‘জালিম সংগঠনে’ পরিণত হয়েছে: রাশেদ খান সিলেটে আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের হত্যাকাণ্ডে বাবুলের ৪ দিনের রিমান্ড

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দুঃখপ্রকাশ

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দুঃখপ্রকাশ

১৭

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ ও গ্যাস নিয়ে বিরোধী দলের হঠকারী আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের বন্ধুরা ক্ষমতায় ছিল এবং অন্তর্বর্তী সরকার এলএনজি টার্মিনাল বসানো বন্ধ করে দিয়েছে। সরকার বর্তমানে দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে, যার জন্য সময় লাগবে। সংকট সমাধানে সরকার চীন ও মালয়েশিয়ার সাথে আলোচনা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সংকট সমাধানের কার্যকর পরিকল্পনা সরকারের কাছে পেশ করা হলে তা গ্রহণ করা হবে। তিনি বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে বিরোধী দলকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে, তখনই দেশের উন্নয়ন হবে।’ আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস বিতরণের কাজ শুরু হবে এবং উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd