• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

৬৪

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে সোমবার রাতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে চাপ, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে।

রাত ১১টার দিকে চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা স্বাধীনতা চত্বরে জড়ো হন। কয়েক হাজার শিক্ষার্থী মিছিলে অংশ নেন। মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে যানবাহন শাখা সংলগ্ন সড়ক দিয়ে চুয়েটের আবাসিক এলাকার গোলচত্বর প্রদক্ষিণ করে আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, "আজকের মিছিলের উপস্থিতিই তাদের এই মিথ্যা কথার জবাব।" অপর এক শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব জানান, "হুমকি দিয়ে আমাদের এই আন্দোলন দমানো যাবে না।"

স্থানীয় সূত্রে জানা যায়, উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনে ক্যাম্পাসে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীরা সোমবার সপ্তম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছেন।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর তাকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য করা হয়। ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd