• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জৈন্তাপুরে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ জন সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিচ্ছেদের পর শিশুর অভিভাবকত্বে মায়ের স্বীকৃতির দাবি জানানো হয়েছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন  মোজতবা খামেনির ভিডিও প্রকাশ, সুস্থ অবস্থায় দেখা গেল যশোরে ফেসবুকে ফাঁদে ফেলে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক সাকিবের অটোগ্রাফে বাংলাদেশের পতাকা, সামাজিক মাধ্যমে ভাইরাল এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সীমা বৃদ্ধি অনলাইন জুয়ার প্রতিবাদে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, ৮ দিনেও জ্ঞান ফেরেনি

বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হলো ৫২ বছরের বৃদ্ধার কঙ্কাল

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হলো ৫২ বছরের বৃদ্ধার কঙ্কাল

১৯

ভারতের বেঙ্গালুরুর বাগালাগুন্টে একটি ডুপ্লেক্স বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক বছর আগে তার মৃত্যু হয়েছে। এত দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে মরদেহ পড়ে থাকলেও বিষয়টি কেউ জানত না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বৃদ্ধার নাম দক্ষিণী। তিনি বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকার ওই বাড়িতে একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দক্ষিণীর স্বামী উমেশ প্রায় ১০ বছর আগে মারা যান এবং পরে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায় তাদের ছেলে। স্বামী ও ছেলেকে হারানোর পর দক্ষিণী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বিষণ্নতায় ভুগছিলেন বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, দক্ষিণীর মৃত্যু বাড়ির ভেতরেই হয়েছে এবং দীর্ঘ সময় ধরে তার মরদেহ সেখানেই পড়ে ছিল। তার মেয়ে ও জামাইও এই সময়ে বাড়িটিতে আসেননি।

পুলিশের কাছে খবর পৌঁছানোর পর বাগালাগুন্টে থানার পুলিশ বাড়িটিতে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এবং এত দীর্ঘ সময় বিষয়টি কারও নজরে আসেনি, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd