• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে হামলা লক্ষ্মীপুরের বিএনপি নেতা মিরন জমদ্দারকে অব্যাহতি, মাদক সেবনের ভিডিও ভাইরাল জবির অধ্যাপক শিক্ষক সমিতির বিবৃতিকে ‘কলঙ্কিত’ বললেন সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার ও এনআইডি নিবন্ধন সেবা শুরু ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রদলের, কুশপুতুল দাহ ছাত্রদলের ভূমিকা প্রশংসার দাবি রাখে: রবিউল ইসলাম নয়ন শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হচ্ছে: নাহিদ ইসলাম হাইকোর্টে এমপির স্ত্রীকে কলেজ সভাপতি নিয়োগের আদেশ স্থগিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানাল ভারত শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে হবে: তাজুল ইসলাম

হামের প্রভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
হামের প্রভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০

২৩

দেশজুড়ে হামের প্রভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে আক্রান্ত হয়েছে ১০৮০ শিশু।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৩ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৯৬৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫১ শিশু মারা গেছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৮৪৭ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ৪০৮ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন, যাদের মধ্যে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd