• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
স্পেনের গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’তে দেখা যাবে দুই সূর্যাস্ত ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয় প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ, হামলার প্রতিবাদ দৃষ্টিহীন মুকলেস আলীর সংগ্রামী জীবন হামের প্রভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৮০ শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ফিটনেসবিহীন যানবাহন ও অনভিজ্ঞ চালকের বিরুদ্ধে মামলা করতে আহ্বান প্রতিমন্ত্রী নুরের চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী রায়হানের ৪ সহযোগী গ্রেপ্তার

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, নতুন রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, নতুন রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

২৪

আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসছে। বৈঠকে নতুন রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে পারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং এ পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিস্তারিত জানানো হয়নি।

সূত্রগুলো জানিয়েছে, চলতি আগস্ট মাসের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ কারণে বৈঠকে মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২৬ জুলাই বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।

দলীয় অন্দরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। তাকে রাজনৈতিক সংকট মোকাবিলায় ভূমিকা এবং দলীয় গণ্ডির বাইরেও গ্রহণযোগ্যতার কারণে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd