• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি

২১

ছাত্রদলের কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বুধবার (২৯ জুলাই) সিএমএমের ৪ নং কোর্টে হাজিরা দেন।

তৌহিদুল ইসলাম ২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচনের পর ১২ মার্চ ছাত্র ধর্মঘটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রলীগের হামলায় আহত হন। হামলার শিকার হওয়ার পর ছাত্রলীগ তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে। মামলায় তার সঙ্গে মাহফুজ চৌধুরী, আহমেদ আরিফ এবং তানভীর আজাদীও আসামি হন।

এছাড়া, বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তৌহিদুল ইসলামকে গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনের অভিযোগে আরও দুটি মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়। যদিও ওই মামলাগুলোর কার্যক্রম শেষ হয়েছে, ডাকসু-সংশ্লিষ্ট মামলায় তাকে এখনও নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে।

তৌহিদুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার কিছু রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছে, তবে এখনও অনেক মামলা বিচারাধীন রয়েছে।

তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী আমলে দায়ের হওয়া এসব মামলা দ্রুত প্রত্যাহারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে নিরপরাধ মানুষ আইনি ও মানবিক দুর্ভোগ থেকে মুক্তি পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd