দিনাজপুরে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক
এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, দিনাজপুর জেলা বিএনপির সাবেক সভানেত্রী, দিনাজপুরের উন্নয়নের কান্ডারি খুরশীদ জাহান হক (চকলেট আপা) এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১৪ জুন দিনাজপুর শহরের পুলহাট কসবাস্থ আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আহমেদ এর সঞ্চালনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুর নবী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি, জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আহসান হাবীব, আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সহ-সভাপতি নুর ইসলাম তুষার, কোষাধ্যক্ষ মনোয়ারুল হক মার্শাল, সদস্য রবিউল আলম বাবু, মোর্শেদুর রহমান প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে খুরশীদ জাহান হক (চকলেট আপা) বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। এ ছাড়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার পরিবারের সুস্থ্যতার জন্