• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ড্রোনের মাধ্যমে মাদক প্রবাহের অভিযোগ আইনমন্ত্রীর নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত

মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের সম্পত্তি নিলাম।

আর এ লায়ন সরকার নরসিংদী। / ১০৯৭ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

৯৩৬

মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের সম্পত্তি নিলাম।

আর এ লায়ন সরকার,ক্রাইম রিপোর্টার নরসিংদী।

 

ন্যাশনাল ব্যাংক পিএলসি’র কাছে ১৪ কোটি ৭ লাখ ৬ হাজার ৫৯৬ টাকা ঋণের দায়ে নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং পোটন ট্রেডার্স-এর মালিক কামরুল আশরাফ খান পোটনের মালিকানাধীন সম্পত্তি নিলামে তোলা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশে এই নিলাম কার্যক্রম শুরু হয়েছে এবং এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে।

 

কেবল ঋণ খেলাপিই নয়, পোটনের বিরুদ্ধে ‘স্যার কেলেঙ্কারি’, অবৈধ সম্পদ গঠন, এবং সরকারি সার আত্মসাতের মতো গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগে চলমান মামলায় তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন।

 

রাজনৈতিক অঙ্গনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন কামরুল আশরাফ খান পোটন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান পোটন ট্রেডার্স—এর মাধ্যমে বিভিন্ন সময়ে সরকারি এবং বেসরকারি খাতে চুক্তিভিত্তিক কাজ পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।

 

ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, খেলাপি ঋণ আদায়ে এটি একটি বড় পদক্ষেপ। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে প্রভাবশালীরা আর অপ্রতিরোধ্য থাকবে না এবং ব্যাংক ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর বার্তা যাবে।

 

স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বিভিন্ন সরকারি সুবিধা ও ব্যবসায়িক সুযোগ নিয়েছেন পোটন। তবে বর্তমানে একের পর এক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd