• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক নরসিংদীতে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ২ নরসিংদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের মৃত্যু সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। যশোরের শার্শায় জনবান্ধব বাজেট পেশ করায় শুভেচ্ছা মিছিল দিনাজপুরে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় প্রাণঘাতী ‘পেন গান’ ও খালি কার্তুজ উদ্ধার বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ অভিযোগে যুবক আটক ইউরিয়া সার মিশিয়ে খাদ্য প্রস্তুত, নরসিংদীতে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা” সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক।

যশোরের শার্শায় জনবান্ধব বাজেট পেশ করায় শুভেচ্ছা মিছিল

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৩৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

৪১

যশোরের শার্শায় জনবান্ধব বাজেট পেশ করায় শুভেচ্ছা মিছিল

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনবান্ধব বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।

রোববার (১৪ জুন) বিকালে বাজেট উপস্থাপনের পর শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের নেতৃত্বে বাগআঁচড়া বাজারে এ শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-সাতক্ষীরা মহাসড়কসহ বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন। তিনি বলেন, “জনবান্ধব ও জনকল্যাণমুখী বাজেট উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এ বাজেটে ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।”

শুভেচ্ছা মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফ হোসেন গাজী, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইরুল আলম, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ মিলন, পলাশ, ইকরামুল, সুজন, মাসুম, তাজমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd