• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া -ডা. জাহিদ হোসেন যশোর জেনারেল হাসপাতালে আসা রোগী টার্গেট ৫০০ মিটারে ২২বেসরকারি হসপিটাল-ক্লিনিক আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত    শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক নরসিংদীতে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ২ নরসিংদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের মৃত্যু সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। যশোরের শার্শায় জনবান্ধব বাজেট পেশ করায় শুভেচ্ছা মিছিল দিনাজপুরে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় প্রাণঘাতী ‘পেন গান’ ও খালি কার্তুজ উদ্ধার

বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া -ডা. জাহিদ হোসেন

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ২০ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

২২

বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া

-ডা. জাহিদ হোসেন

 

মােছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস ও রেমিটেন্স, মুক্তিযোদ্ধাসহ অন্যান্য ক্ষেত্রে যত উন্নয়ন হয়েছে, সব কিছুই করেছেন শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান। শিক্ষাকে শহীদ জিয়াই এগিয়ে নিয়েছেন। সব উন্নয়নের পিছনে শহীদ জিয়া শহীদ, বেগম খালেদা জিয়া জড়িত। শহীদ জিয়াকে গার্মেন্টসের জনক বললেও ভুল হবে না।

 

শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল সাড়ে ১২টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত

“ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড বডিসমূহের সাথে মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির মন্ত্রী এসব কথা বলেন।

 

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন আরো বলেন, ফাউন্ডেশনকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। এটাকে সবাই জনগণের সম্পদ মনে করবেন। মরহুম বেগম খালেদা জিয়া কখনো তার দলের লোককে কোন সমিতিতে নেওয়ার জন্য বলেননি। মন্ত্রী বলেন, আজকের প্রজন্মকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মিডিয়াকে বাস্তব সত্য সমাজ ও জাতির সামনে তুলে ধরার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd