• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া -ডা. জাহিদ হোসেন যশোর জেনারেল হাসপাতালে আসা রোগী টার্গেট ৫০০ মিটারে ২২বেসরকারি হসপিটাল-ক্লিনিক আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত    শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক নরসিংদীতে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ২ নরসিংদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের মৃত্যু সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। যশোরের শার্শায় জনবান্ধব বাজেট পেশ করায় শুভেচ্ছা মিছিল দিনাজপুরে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় প্রাণঘাতী ‘পেন গান’ ও খালি কার্তুজ উদ্ধার

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় প্রাণঘাতী ‘পেন গান’ ও খালি কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

২২

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় প্রাণঘাতী ‘পেন গান’ ও খালি কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি ভাবির বাজার এলাকা থেকে একটি প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ ও এর একটি খালি কার্তুজের খোসা উদ্ধার করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ১৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টার দিকে ফতুল্লার নয়ামাটি ভাবির বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি মাদক সেবনের স্থানে কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি ঝোপের ভেতর থেকে একটি পেন গান এবং এর ব্যবহৃত একটি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd