• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২ আলোকবালী ও নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন ও সেবা গ্রহীতাদের সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।  আমিরগঞ্জ স্টেশন মাস্টার নিয়োগ ও স্টেশনের সকল কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন নরসিংদী জেলা রেড ক্রিসেন্টের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি বিতরণ বেনাপোল সাদীপুরের হযরত আলী ৩ হাজার পিস ইয়াবা সহ আটক জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রোগীদের স্বজনদের বসার জন্য ৬টি চেয়ার সেট দিলেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব ডিবি পুলিশের অভিযানে যশোরে গাঁজা চাষী ডাবলু হোসেন আটক দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

বেনাপোল সাদীপুরের হযরত আলী ৩ হাজার পিস ইয়াবা সহ আটক

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

৬৬

বেনাপোল সাদীপুরের হযরত আলী ৩ হাজার পিস ইয়াবা সহ আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ-

যশোরের ডিবি পুলিশ শুটকি মাছের ব্যাগ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক হযরত আলী বেনাপোল পৌর সভার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।

বৃহস্পতিবার (৪জুন) সকালে যশোর হামিদপুর থেকে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল সদরের হামিদপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা যশোরগামী ‘অথৈ সোহান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সন্দেহজনকভাবে বাসের যাত্রী হযরত আলীকে আটক ও তার কাছে থাকা শুঁটকির মাছ ব্যাগ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় হযরত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd