• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

রাজশাহীতে সাবেক শিবির নেতাকে মারধর ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা

Reporter Name / ৬৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজশাহীতে সাবেক শিবির নেতাকে মারধর ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা

৯১

রাজশাহীর বাঘা উপজেলার একটি গ্রামে পরকীয়ার অভিযোগে সাবেক শিবির নেতা হাফিজুর রহমানকে মারধর ও তার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমানের সঙ্গে গ্রামের এক প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। ওই নারী তার ছোট ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। ঘটনার দিন শুক্রবার রাতে হাফিজ ওই নারীর বাড়িতে যান। রাত ১১টার দিকে নারীর ছেলে বিষয়টি দেখে ফেললে তিনি হাফিজকে মারধর করেন, যার ফলে হাফিজ গুরুতর আহত হন।

স্থানীয়দের দাবি, হাফিজ রাজশাহী কলেজ শাখার ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল পদে ছিলেন। পাকুড়িয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি নবিউল ইসলাম নবী জানান, হাফিজ রাজশাহী জেলায় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বাঘা উপজেলায় শিবির কিংবা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত নয়। গুরুতর আহত হাফিজকে রাজশাহী ইবনে সিনা হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পরদিন শনিবার সকাল ১১টার দিকে গ্রামের কিছু লোক হাফিজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেললেও ঘরের ভেতরে থাকা আসবাব পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেলে হাফিজের বাড়িতে কাউকে পাওয়া যায়নি এবং ওই নারীর বাড়িও তালাবদ্ধ ছিল।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd