• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

ফরিদপুরে এনসিপি নেতার নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান

Reporter Name / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুরে এনসিপি নেতার নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান

১১৯

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি ভুয়া ও নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-১৯। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ ও বেবি জেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ও কারখানার মালিক বাইজিদ হোসেন শাহেদকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ম্যানেজার জিল্লুর রহমানকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামের প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার প্রথমে বাইজিদ হোসেন শাহেদকে আটক করা হয়। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটি থেকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল যৌন উত্তেজক ওষুধ এবং শিশুদের জন্য ক্ষতিকারক জেলি জব্দ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, অভিযানের পর ম্যানেজার জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত ক্ষতিকারক তরল ওষুধগুলো স্থানীয় একটি ডোবায় ফেলে ধ্বংস করা হয় এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়। র‍্যাব-১৯-এর কোম্পানি অধিনায়ক মেজর ফারহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাকিব রহমান আকাশ জানান, আটক শাহেদের তথ্যের ভিত্তিতে এই আয়ুর্বেদিক কারখানায় অভিযান চালানো হয়। সেখানে মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর নকল ওষুধ তৈরি হচ্ছিল এবং এর কোনো বৈধ অনুমোদন ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd