• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাতারের প্রধানমন্ত্রী ইরান যুদ্ধকে ‘ভূমিকম্প’ হিসেবে বর্ণনা করেছেন কক্সবাজার কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ নারী শিক্ষার্থী আটক সৌদি জাহাজ ছাড়া অন্য আন্তর্জাতিক নৌবাণিজ্য নিরাপদ থাকবে: হুথিরা এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র ও মাদক উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় রংপুরে ফিলিং স্টেশনে ভিড় ও হট্টগোল রেলপথে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদারের নির্দেশ রেলপথ প্রতিমন্ত্রীর যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর উন্নতি এনসিপির আখতার হোসেনের অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট যানবাহনে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত এমপি গাজী নজরুলের স্ত্রী মৃত্যুর তদন্তে প্রশ্ন তুললেন রাশেদ খান

কুমিল্লায় অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে আইফোন উদ্ধার

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লায় অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে আইফোন উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে আইফোন উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে নিহত অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়। শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম। শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। কোটবাড়ি-গন্ধমতী এলাকায় তাদের বাড়ি। অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ, তারা হলেন—তুহিন, আনাস ও ফাহিম। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

পুলিশ জানায়, শনিবার বিকেল ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। পরিদর্শক মফিজ উদ্দিন বলেন, তুহিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যার পর অপর দুজনকে আটক করা হয়। সিসিটিভি ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী মোট ৩ জনকে আটক করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপনে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে কোটবাড়ীর বাসা থেকে বের হয় অপ্রতিম। দীর্ঘ সময় পার হলেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

রাত পেরিয়ে দিন হলেও সন্ধান মেলেনি অপ্রতিমের। পরে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীরে তার মরদেহ দেখতে পান জিলানি নামের এক কৃষক। তিনি জানান, মরদেহটি নিয়ে শিয়াল টানাটানি করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ডিবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে যান। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd