• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাদ্রিদ ডার্বিতে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ মরিনহো কাতারের প্রধানমন্ত্রী ইরান যুদ্ধকে ‘ভূমিকম্প’ হিসেবে বর্ণনা করেছেন কক্সবাজার কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ নারী শিক্ষার্থী আটক সৌদি জাহাজ ছাড়া অন্য আন্তর্জাতিক নৌবাণিজ্য নিরাপদ থাকবে: হুথিরা এসআরবির অভিযানে গ্রেপ্তার ১৬৩, অস্ত্র ও মাদক উদ্ধার জ্বালানি তেলের দাম বাড়ায় রংপুরে ফিলিং স্টেশনে ভিড় ও হট্টগোল রেলপথে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদারের নির্দেশ রেলপথ প্রতিমন্ত্রীর যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর উন্নতি এনসিপির আখতার হোসেনের অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট যানবাহনে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

জ্বালানি তেলের দাম বাড়ায় রংপুরে ফিলিং স্টেশনে ভিড় ও হট্টগোল

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ায় রংপুরে ফিলিং স্টেশনে ভিড় ও হট্টগোল

জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পর রংপুর নগরীর বিভিন্ন পেট্রলপাম্পে ভিড় করেছেন মোটরসাইকেল ও গাড়িচালকেরা। রোববার রাত সাড়ে ১০টার পর থেকে বিভিন্ন পাম্পে দীর্ঘ সারি দেখা যায়। এ সময় সিরিয়াল নিয়ে ক্রেতাদের মধ্যে হট্টগোলও হয়। কিছু পেট্রোল পাম্প এ সময় বন্ধ পাওয়া যায়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের রোববারের প্রজ্ঞাপন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ছে। নতুন দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা ও পেট্রল ১৬০ টাকায় বিক্রি হবে।

রংপুর নগরীর সিটি ফিলিং স্টেশন, মিজান ফিলিং স্টেশন ও মেসার্স চাঁদ পেট্রোলিয়ামসহ বিভিন্ন পাম্পে রাতেই গাড়ি নিয়ে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়। নগরীর শাপলা চত্বর এলাকার ইউনিক ফিলিং স্টেশন ও রহমান ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। এসব পাম্পের সামনে তেল নিতে আসা ক্রেতাদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা গেছে।

ব্যাংকের মোড় এলাকার সিটি ফিলিং স্টেশনে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। পাম্পের সামনে অপেক্ষমাণ মোটরসাইকেলগুলোর পেছন থেকে চালকেরা বারবার হর্ন দিচ্ছিলেন। অনেক ক্রেতাই ট্যাংক ভর্তি করে তেল নিতে চাইছিলেন। এ নিয়ে ক্রেতাদের মধ্যে তর্ক-বিতর্ক ও হট্টগোলের সৃষ্টি হয়।

সিটি ফিলিং স্টেশনের কর্মচারী হযরত আলী বলেন, রাত পৌনে ১১টার দিকে হঠাৎ করে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে অনেকে তেল নিতে আসতে শুরু করেন। তিনি জানান, বেশির ভাগ মোটরসাইকেলচালক ট্যাংক ভর্তি করে তেল নিতে চাইছেন।

তেল নিতে আসা মাহফুজুর রহমান মিলন বলেন, প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে। আরেক ক্রেতা মনিরুল ইসলাম জানান, ফেসবুকে তেলের দাম বাড়ার খবর দেখে তিনি গাড়ি নিয়ে তেল নিতে বের হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd