• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তোফাজ্জল হত্যার দুই বছর: চার্জ গঠনের অপেক্ষায় পরিবার প্রশ্নের গুরুত্ব: সমাজের বিকাশের মূল চাবিকাঠি চীন ও পাকিস্তানের যৌথ সীমান্ত কমিশন চালুর ঘোষণা অডিও ফাঁসের পর রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি তদন্ত কমিটি শাহজালালে তৃতীয় টার্মিনালে মেনজিস এভিয়েশনের বড় বিনিয়োগ পরিকল্পনা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি বামের ডাইনে, মধ্যপন্থার দল: আইনমন্ত্রীর বক্তব্য আয়ারল্যান্ডের ইউরোভিশন বয়কট, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদ বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজের শুভেচ্ছা সফর সরকারি চাকরিতে তদবিরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ

শাহজালালে তৃতীয় টার্মিনালে মেনজিস এভিয়েশনের বড় বিনিয়োগ পরিকল্পনা

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
শাহজালালে তৃতীয় টার্মিনালে মেনজিস এভিয়েশনের বড় বিনিয়োগ পরিকল্পনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দ্বিতীয় যাত্রীসেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছে মেনজিস এভিয়েশন। প্রতিষ্ঠানটি প্রথম বছরে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে।

মেনজিস এভিয়েশনের কর্মকর্তারা জানান, এই বিনিয়োগের মাধ্যমে সরাসরি ১ হাজার এবং পরোক্ষভাবে সাড়ে ৪ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। গতকাল ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব তথ্য তুলে ধরেন।

মেনজিসের পরিকল্পনায় বিমানবন্দর পরিচালনা, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং স্থানীয় বিমান চলাচল খাতের সক্ষমতা বাড়ানোর জন্য একটি ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার কথাও রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া, স্থানীয় বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের সঙ্গে যৌথভাবে এভিয়েশন-সংক্রান্ত শিক্ষা কার্যক্রম এবং ইন্টার্নশিপের সুযোগ তৈরি করার পরিকল্পনাও রয়েছে।

মেনজিসের কর্মকর্তারা জানান, স্থানীয় নিয়োগ এবং পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দেশে একটি টেকসই বিমান চলাচল খাতের কর্মীভিত্তি গড়ে তোলার লক্ষ্য রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd