• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অধ্যাপক সাঈদ-উর রহমানের মৃত্যু, শিক্ষা-সাহিত্য অঙ্গনে শোকের ছায়া এআইকে উৎপাদনশীলতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না

চট্টগ্রাম বোর্ডের এসএসসি ফলাফলে নম্বরের অমিল, তদন্ত চলছে

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এসএসসি ফলাফলে নম্বরের অমিল, তদন্ত চলছে

১১

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। এক শিক্ষার্থীর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সময় খাতায় পাওয়া নম্বরের সঙ্গে প্রকাশিত ফলাফলের বড় ধরনের অমিল ধরা পড়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, একটি বিষয়ে খাতায় শূন্য নম্বর থাকলেও প্রকাশিত ফলাফলে ৪৫ নম্বর দেখানো হয়েছিল। এছাড়া, পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা তিনটি বিষয়ের খাতাতেই নম্বরের অমিল পাওয়া যায়।

গত ২৫ আগস্ট এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন এবং সদস্য হিসেবে আছেন অধ্যাপক মোহাম্মদ দিদারুল আলম ও মোহাম্মদ আবদুল আজিজ।

তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও নির্ধারিত সময় শেষ হলেও কাজ এখনও শেষ হয়নি। এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ৪৫৩ জন পাস করেছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, ‘তদন্ত প্রায় শেষ পর্যায়ে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd