• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৯ বছর বয়সে অনার্স পাস করলেন বেলায়েত শেখ গাজীপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা হরমুজে সহায়তা না করা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় হবে: ট্রাম্পের হুঁশিয়ারি দেবিদ্বারে ১১ হাসপাতাল-ক্লিনিককে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ড্রোনের মাধ্যমে মাদক প্রবাহের অভিযোগ আইনমন্ত্রীর নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ

ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় চলমান সংঘাতের কারণে সেপ্টেম্বরের শুরু থেকে ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে ২ হাজারের বেশি মানুষ সমুদ্র পাড়ি দিয়ে প্রতিবেশী জিবুতিতে পৌঁছেছে। রোববার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

আইওএম এক বিবৃতিতে জানায়, সেপ্টেম্বরের শুরু থেকে মোট ৮২ হাজার ১৬৪ জন বাস্তুচ্যুত হওয়ার তথ্য নথিভুক্ত করা হয়েছে। ইয়েমেনের পশ্চিমাঞ্চলের তাইজ, আল হুদায়দাহ ও লাহিজ প্রদেশে লড়াই অব্যাহত থাকায় এই বাস্তুচ্যুতি ঘটছে।

সংস্থাটি জানায়, সংঘাত থেকে পালিয়ে ২ হাজারের বেশি মানুষ জিবুতির উত্তর উপকূলে পৌঁছেছে। তারা ওবক শহরের কাছাকাছি উপকূলের বিভিন্ন স্থানে নৌকায় করে এসে নামছে। সৌদি আরবে নিযুক্ত জিবুতির রাষ্ট্রদূত দিয়া-এদ্দিন বামাখরামা জানান, ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় সংঘাত বেড়ে যাওয়ায় আগের ২৪ ঘণ্টায় প্রায় ১ হাজার ৪০০ ইয়েমেনি জিবুতিতে পৌঁছেছেন।

আইওএম জানিয়েছে, জিবুতির কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছে। দেশটির নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও স্বাস্থ্যসেবা বিভাগকে এ কাজে নিয়োজিত করা হয়েছে। তাদের সঙ্গে আইওএম ও জাতিসংঘের অন্যান্য সংস্থাও সহায়তা করছে।

জিবুতিতে পৌঁছানোদের মধ্যে নারী ও ছোট শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। তাদের ওবকের মার্কাজি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে, যেখানে তাদের পানি, উচ্চ-শক্তির বিস্কুট ও গরম খাবার দেওয়া হচ্ছে। আইওএম সতর্ক করেছে যে, লড়াই আরও তীব্র হলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd