• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত মুসলিম আলেমদের এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে মোদি ও আনোয়ারের আলোচনা

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে মোদি ও আনোয়ারের আলোচনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে ধর্মীয় বক্তা ডাঃ জাকির নায়েককে ভারতে প্রত্যার্পণের বিষয়ে আলোচনা হয়েছে। আনোয়ার শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানান।

আনোয়ার বলেন, মোদির সঙ্গে তার ব্যক্তিগত বৈঠকে জাকির নায়েকের বিষয়টি উঠে আসে। তবে তিনি মোদির জবাব সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তিনি উল্লেখ করেন, ভারত ও মালয়েশিয়ার সম্পর্ক রক্ষার স্বার্থে এ আলোচনা গোপন রাখতে হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জাকির নায়েককে প্রত্যার্পণের আগে আইন ও শাসনের বিষয়টি খতিয়ে দেখতে হবে। তিনি জানান, ভারত সরকারের দাবির বিষয়ে তাদের কিছু ধারণা রয়েছে, কিন্তু এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে।

জাকির নায়েক ২০১৬ সালে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের চাপে দেশ ছাড়তে বাধ্য হন এবং বর্তমানে মালয়েশিয়ার স্থায়ী নাগরিক হিসেবে বসবাস করছেন। তার বিরুদ্ধে ভারত সরকার অর্থপাচার ও ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ করেছে।

ভারত সরকার ইন্টারপোলের মাধ্যমে নায়েকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির চেষ্টা করেছিল, কিন্তু অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় ইন্টারপোল সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd