• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সরকারের খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি পাইপলাইনে হামলার পর সৌদি আরবের তেল সরবরাহ বন্ধ ভিক্ষার টাকায় নিজের দাফন সম্পন্ন করলেন ওয়াহাব পাটোয়ারী সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ ঘোষণা পাকিস্তানের অভিষিক্ত বোলারের রেকর্ডগড়া ব্যাটিংয়ে টেস্টে ফিরে আসা ইয়েমেনে হুথিদের ছদ্মবেশী যুদ্ধকৌশল নিয়ে উদ্বেগ বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জীর লাশের সঙ্গে ৫টি সুইসাইড নোট উদ্ধার এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেসে তরুণের মৃত্যু, বন্ধুরা পালিয়ে গেছে মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা উপগ্রহের ছবি ব্যবহার করেছে ইরান শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগ: উদ্বেগের কারণ

পল্লবীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, ১৩ জন গ্রেপ্তার

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
পল্লবীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, ১৩ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫ টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১২, আলোব্দি, ঝিলপার বস্তি সংলগ্ন পাকা সড়কে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রাসেল (৩০), সবুজ (২৪), আল-আমিন (২৯), মুসা (১৮), রিজু হোসেন (২৫), আলিফ হোসেন (২৭), জীবন (২০), রাহাত (১৯), রনক তালুকদার (১৯), রাসেল (২১), ইমন (১৮), দিপু দাস (১৯) ও তামিম মোল্লা (২২)।

পুলিশ জানায়, ওই এলাকায় প্রায় ১০০ জন লোক ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে সমবেত হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পল্লবী থানার মোবাইল পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের জন্য সমবেত হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। পরে তাদের পল্লবী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd