• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের জন্য একক ভিসা চালু হতে যাচ্ছে

Reporter Name / ৫৮ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের জন্য একক ভিসা চালু হতে যাচ্ছে

১৪৬

মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে সহজে ভ্রমণের জন্য একটি ইউনিফাইড ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। এই ভিসা চালু হলে আন্তর্জাতিক পর্যটকরা মাত্র একটি পারমিটের মাধ্যমে জিসিসিভুক্ত ছয়টি দেশ সফর করতে পারবেন।

গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর একটি অধিবেশনে এই তথ্য জানিয়েছেন। খালিজ টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ভিসা আন্তর্জাতিক পর্যটকদের যাতায়াতকে সহজ ও গতিশীল করবে।

এই একক ভিসার আওতায় বিদেশি পর্যটকরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েত—এই ছয়টি দেশে প্রবেশের সুযোগ পাবেন।

তবে, এই ভিসার চূড়ান্ত চালুর সুনির্দিষ্ট তারিখ, আবেদন প্রক্রিয়া, ভিসা ফি এবং মেয়াদ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রকল্পটির বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd