• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের

উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হল পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম নতুন ডেস্ট্রয়ার

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হল পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম নতুন ডেস্ট্রয়ার

১৪৬

উত্তর কোরিয়ার নৌবাহিনীতে নতুন একটি ৫০০ টনি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে, যা পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম। সোমবার উত্তরাঞ্চলীয় বন্দর শহর ওনসানে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই যুদ্ধজাহাজটির কমিশন করা হয়। নতুন ডেস্ট্রয়ারটির নাম কাং কন, যা সম্পূর্ণভাবে উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি।

কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কমিশন অনুষ্ঠানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার স্ত্রী রি সোল-জু এবং মেয়ে জু-আয়েসহ উপস্থিত ছিলেন। কিম এই ডেস্ট্রয়ারটিকে ‘অপরিহার্য আক্রমণাত্মক ডেস্ট্রয়ার’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি উত্তর কোরিয়ার 'রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার' একটি অংশ।

এদিকে, মঙ্গলবার থেকে পূর্ব চীন সাগর বা কোরিয়া প্রণালির আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ফ্রিডম এজ শুরু হয়েছে। এর আগের দিন পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম এই ডেস্ট্রয়ার জাহাজটির কমিশন সম্পন্ন হয়।

কিম জং উন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, নতুন প্রজন্মের এই ডেস্ট্রয়ার জাহাজটি শত্রুদের ওপর মারাত্মক প্রতিশোধমূলক আঘাত হানার জন্য প্রস্তুত থাকবে। তিনি দেশের নৌবাহিনীকে ‘একটি পারমাণবিক অস্ত্রসজ্জিত বাহিনীতে' পরিণত করার ঘোষণা দেন।

কেসিএনএ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাং কন-কে উত্তর কোরীয় নৌবাহিনীর পূর্ব সাগর নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি উত্তর কোরীয় নৌবাহিনীর দ্বিতীয় ডেস্ট্রয়ার জাহাজ, এর আগে মাত্র তিন মাস আগে প্রথম ডেস্ট্রয়ার জাহাজ চোয়ে হিয়ন কমিশন করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd