• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

মস্কো ও কিয়েভ সফরে উইটকফ ও কুশনার, যুদ্ধ শেষের চেষ্টা

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
মস্কো ও কিয়েভ সফরে উইটকফ ও কুশনার, যুদ্ধ শেষের চেষ্টা

১৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কো ও কিয়েভ সফর করবেন। তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন, এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, উইটকফ ও কুশনার চলতি সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেন সফরে যাচ্ছেন এবং যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাব নিয়ে যাচ্ছেন।

ট্রাম্প উল্লেখ করেন, ‘শান্তির জন্য আমাদের একটি ধারণা আছে,’ তবে প্রস্তাবটির বিস্তারিত তিনি প্রকাশ করেননি। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে জানা গেছে, উইটকফ ও কুশনার শনিবার ও রোববার মস্কোতে থাকবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, রোববার তারা ইউক্রেনে যাবেন। এটি ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর দেশটিতে তাদের প্রথম সফর হবে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কার্যত ‘স্থবির’ হয়ে আছে। শুক্রবার রাশিয়ার একটি হামলায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়, যেখানে অন্তত ১২ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd