• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ মোহাম্মদপুরে কিশোর গ্যাং নির্মূলের প্রতিশ্রুতি ডিএমপি কমিশনারের চবি নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর না মেলায় এক পরীক্ষার্থী বরখাস্ত আইনমন্ত্রী: আইনি সহায়তার বাইরে কেউ থাকবে না, সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক অমূলক রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত সরকারের খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি পাইপলাইনে হামলার পর সৌদি আরবের তেল সরবরাহ বন্ধ ভিক্ষার টাকায় নিজের দাফন সম্পন্ন করলেন ওয়াহাব পাটোয়ারী সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ ঘোষণা পাকিস্তানের অভিষিক্ত বোলারের রেকর্ডগড়া ব্যাটিংয়ে টেস্টে ফিরে আসা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মন্ত্রী দুলুর বক্তব্য: নিরপেক্ষ নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মন্ত্রী দুলুর বক্তব্য: নিরপেক্ষ নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি

১৪

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জিতেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেলকুচি আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষ বিএনপিকে বেছে নিয়েছে কারণ বিএনপি তার কর্মীদের রেখে পালায় না। তিনি আশা প্রকাশ করেন যে, আগামীতেও জনগণ বিএনপির সঙ্গে থাকবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম।

এছাড়া, সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ভূঁইয়া, এবং বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

জনসভা শেষে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা বেলকুচি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd