• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত মুসলিম আলেমদের এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নরসিংদীতে সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ বকেয়া মজুরি পরিশোধ ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি

নরসিংদী জেলা প্রতিনিধি / ৪৫ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

৫৮

নরসিংদীতে সার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ বকেয়া মজুরি পরিশোধ ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত নরসিংদী-পলাশ ইউরিয়া সার কারখানায় বকেয়া মজুরি পরিশোধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল ও অনিয়মের তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকেরা।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কারখানার ব্যাগিং সেকশনের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে দুই শতাধিক শ্রমিক অংশ নেন।

 

বিক্ষোভে শ্রমিকেরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স জহিরুল ইসলাম’ শ্রমিকদের বিপুল পরিমাণ মজুরি বকেয়া রেখে কাজ ছেড়ে চলে যায়। সম্প্রতি একই প্রতিষ্ঠান পুনরায় কারখানার ব্যাগিং শাখার কাজ পেলেও দীর্ঘদিন ধরে কাজ করে আসা স্থানীয় অভিজ্ঞ শ্রমিকদের কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বাদ দেওয়া হয়েছে।

 

আন্দোলনরত শ্রমিকদের দাবি, বর্তমানে স্থানীয় অভিজ্ঞ শ্রমিকদের পরিবর্তে আশুগঞ্জ সার কারখানা থেকে নতুন শ্রমিক এনে কাজ করানো হচ্ছে। আগে একজন শ্রমিক দৈনিক ৫০০ টাকা মজুরি পেলেও নতুন শ্রমিকদের দিয়ে দৈনিক মাত্র ৩০০ টাকায় কাজ করানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

 

শ্রমিকেরা আরও বলেন, ৪০ থেকে ৫০ বছর ধরে কারখানায় কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই ছাঁটাই করায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিনের বকেয়া মজুরি না পাওয়ায় অনেক শ্রমিক আর্থিক সংকটের মধ্যে পড়েছেন।

 

সমাবেশ থেকে শ্রমিকেরা পুরোনো ও অভিজ্ঞ শ্রমিকদের স্বপদে পুনর্বহাল, বিগত দিনের বকেয়া মজুরি দ্রুত পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই ও নিয়োগে অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানান।

 

দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে কারখানা অচল করে দেওয়াসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকেরা।

 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শ্রমিকদের অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd