• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত মুসলিম আলেমদের এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জমিজমা বিরোধে ভাইয়ের পা কর্তন, এক বছর পর ভাতিজাকে হত্যা

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
জমিজমা বিরোধে ভাইয়ের পা কর্তন, এক বছর পর ভাতিজাকে হত্যা

৪৩

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক বছর আগে বড় ভাইয়ের পা কেটে পঙ্গু করে দেওয়ার পর তার ছেলে ইলিয়াস মোল্লাকে হত্যা করার অভিযোগ উঠেছে একই পরিবারের বিরুদ্ধে। নিহত ইলিয়াস মোল্লা মালয়েশিয়া প্রবাসী ছিলেন এবং দেশে ফেরার পর গত ১৯ জুন হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের পরিবারের অভিযোগ, ইলিয়াসের চাচা ইসহাক মোল্লার ওপর হামলা চালিয়ে তার ডান পা কেটে নেওয়া হলেও আসামিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অভিযোগ করেছেন যে মামলার মূল আসামিদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে পরবর্তী সময়ে আরো একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে নিহত ইলিয়াসের স্ত্রী লিপি বেগম এসব অভিযোগ করেন। এ সময় হামলায় পা হারানো ইসহাক মোল্লাও উপস্থিত ছিলেন। লিপি বেগম জানান, জমিজমা নিয়ে বিরোধের কারণে তার চাচা ইসহাক মোল্লার ওপর হামলা চালানো হয়েছিল।

লিপি বেগমের অভিযোগ, হামলার সময় ইলিয়াস তার পঙ্গু চাচাকে হুইলচেয়ারে করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় হামলাকারীরা তাদের ওপর হামলা চালায় এবং ইলিয়াসকে গুরুতর জখম করে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে ইলিয়াস ২০ জুন মারা যান। এ ঘটনায় সিরাজদিখান থানায় হত্যা মামলা করা হয়েছে এবং মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd