• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি ময়মনসিংহে ভুল পরিবারের কাছে নবজাতক হস্তান্তর, তদন্তের নির্দেশ বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনা, পুলিশ জলকামান ব্যবহার করেছে জেলেনস্কি ৩০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাবি করেছেন, ইউরোপের নেতাদের সমর্থন শিক্ষাখাতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন: এমপি মান্নান যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন নরসিংদীতে পুলিশের জালে ভুয়া কাদির মোল্লা, গ্রেপ্তার তরুণ কলাবাগানে সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা নাইটক্লাবে পুলিশের হাতে আটক হওয়ার পর ইংলিশ পেসার বাদ পড়লেন দল থেকে গণপতি চক্রবর্তীর হত্যাকাণ্ডে পুলিশের দাবি নিয়ে সন্দেহ পরিবারের

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আব্দুল মুহিতের নিয়োগ

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আব্দুল মুহিতের নিয়োগ

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার তাকে গ্রেড-১ পদমর্যাদায় আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগদানের লক্ষ্যে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে মোহাম্মদ আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তার ভোগ না করা অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্ত আরোপ করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

যোগদানের দিন থেকে তার এই দুই বছরের মেয়াদ কার্যকর হবে এবং অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য হিসেবে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ৫(২) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। অপর এক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জারি করা এসব প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd