• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জামায়াত আমিরের বক্তব্য: এনসিপির জোট ছাড়ার গুঞ্জন ভিত্তিহীন স্বামীর যৌতুক মামলায় নার্স তানিয়া খাতুনকে কারাগারে পাঠালো আদালত ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আকতার হোসেন ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি ময়মনসিংহে ভুল পরিবারের কাছে নবজাতক হস্তান্তর, তদন্তের নির্দেশ বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনা, পুলিশ জলকামান ব্যবহার করেছে জেলেনস্কি ৩০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাবি করেছেন, ইউরোপের নেতাদের সমর্থন শিক্ষাখাতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন: এমপি মান্নান যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন নরসিংদীতে পুলিশের জালে ভুয়া কাদির মোল্লা, গ্রেপ্তার তরুণ

রায়পুরায় বিদেশি পিস্তল ও ২২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আর এ লায়ন সরকার, নরসিংদী। / ১৯ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

২১

রায়পুরায় বিদেশি পিস্তল ও ২২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আর এ লায়ন সরকার | নরসিংদী

নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে ২২৪ কেজি গাঁজা, একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি নোয়াহ মাইক্রোবাস, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মারুফ মিয়া (২২), মো. ইয়াছিন মিয়া (২৩) ও দীপক সরকার (৪৬)।

পুলিশ জানায়, রোববার রাতে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকার একটি গাড়ির গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টি. এম. ফরিদুল আলম জানান, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রায়পুরা থানা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) সদস্যরা অংশ নেন।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd