• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ যশোরে বটি দিয়ে মাকে হত্যায় শিক্ষক ছেলে হেফাজতে তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ, ৮০০ জন বিদেশি নাগরিক রাসুলুল্লাহ (স.)-এর নামাজে শিশুর কান্নার প্রতি মানবিক দৃষ্টান্ত রাবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪ ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে দায়িত্বহীন বললেন অধ্যাপক আনু মুহাম্মদ যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের সাইবার হামলার চেষ্টা ব্যর্থ নেপালে বন্যাদুর্গতদের জন্য ৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট

ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা রবিউল ইসলাম আজীবন বহিষ্কার

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা রবিউল ইসলাম আজীবন বহিষ্কার

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা রবিউল ইসলামকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তিনি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

আজ বুধবার দুপুরে সংগঠনের সহদপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় রবিউল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী রবিউল ইসলামকে সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন এবং তিনি নুন্দহ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।

এর আগে, ২৫ আগস্ট রাতে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd