• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আকতার হোসেন ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি ময়মনসিংহে ভুল পরিবারের কাছে নবজাতক হস্তান্তর, তদন্তের নির্দেশ বিহারে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনা, পুলিশ জলকামান ব্যবহার করেছে জেলেনস্কি ৩০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাবি করেছেন, ইউরোপের নেতাদের সমর্থন শিক্ষাখাতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন: এমপি মান্নান যশোরে ২৫০ শয্যা হাসপাতালে মিলবে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা সিসিইউ চালুতে ৩৩ পদ অনুমোদন নরসিংদীতে পুলিশের জালে ভুয়া কাদির মোল্লা, গ্রেপ্তার তরুণ কলাবাগানে সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা নাইটক্লাবে পুলিশের হাতে আটক হওয়ার পর ইংলিশ পেসার বাদ পড়লেন দল থেকে

লোডশেডিংয়ে অক্সিজেন সংকটে শার্শার ঘেরে মাছের মড়ক

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
লোডশেডিংয়ে অক্সিজেন সংকটে শার্শার ঘেরে মাছের মড়ক

বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা শার্শার সোনামুখো বিলে দীর্ঘ লোডশেডিংয়ের কারণে অক্সিজেন সংকট সৃষ্টি হয়ে আনুমানিক সাড়ে ১৫ কোটি টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ঘের মালিকপক্ষ।

শনিবার (২২ আগস্ট) রাত থেকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর-সোনামুখো বিলের সজনের ঘেরে মাছের মড়ক শুরু হয়। পরদিন সকালে বিপুল পরিমাণ পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ পানির ওপরে ভেসে ওঠে। খামার মালিকদের দাবি, ঘন ঘন ও দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের কারণে আধুনিক অক্সিজেন সরবরাহের ব্যবস্থা ব্যাহত হয়, ফলে মাছ মারা যায়।

সোনামুখো বিলের এ ঘেরটির মালিকানা এ এফ মত্স্য খামারের। খামার মালিক আলফাজুল হক জানান, ২০০ বিঘা ঘেরে ৬০ লাখ পিস পাবদা মাছ চাষ করা হয়েছিল। বর্তমানে বাজারে প্রতি মণ মাছের দাম প্রায় ১৫ হাজার টাকা। এ হিসাবে মাছের বাজারমূল্য প্রায় সাড়ে ১৫ কোটি টাকা।

অন্য খামারি ফারুক হোসেন বলেন, “আমরা পুরোপুরি শেষ হয়ে গেছি। এই খামারের ওপর প্রায় ১০০ পরিবার নির্ভরশীল।” তিনি জানান, রাত ১টার পর থেকে বিদ্যুৎ না থাকায় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে এবং সকালে বিপুল পরিমাণ মাছ মারা যায়।

স্থানীয় মাছচাষিরা অভিযোগ করেছেন, মাছের মড়ক শুরু হওয়ার পর থেকে উপজেলা প্রশাসন, মত্স্য অধিদপ্তর বা বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি। তারা দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং সরকারি সহায়তার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd