• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

সিদ্ধার্থ দাসের আটকের সময় পোশাক নিয়ে বিতর্ক সৃষ্টি

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সিদ্ধার্থ দাসের আটকের সময় পোশাক নিয়ে বিতর্ক সৃষ্টি

রংপুরে পুলিশের হাতে আটক সিদ্ধার্থ দাসের পরনের পোশাক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, আটকের সময় সিদ্ধার্থের গায়ে কেবল একটি গেঞ্জি ছিল, কিন্তু পুলিশের সামনে হাজির করার সময় তার গায়ে একটি শার্ট দেখা গেছে।

সিদ্ধার্থের বাবা বিনয় দাস বলেন, “আটকের সময় ওর গায়ে কেবল একটি গেঞ্জি ছিল। পরে পুলিশ যখন সাংবাদিকদের সামনে আনল, তখন তার গায়ে ওই শার্ট দেখা গেছে।” সিদ্ধার্থের বড় ভাই পার্থ দাসও একই দাবি করেছেন, “আমার ভাইয়ের কখনোই এমন নকশার কোনো শার্ট ছিল না।”

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোশাক নিয়ে আলোচনা শুরু হয়। তদন্তের সময় রংপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা সনাতন চক্রবর্তীকে একই ধরনের শার্ট পরিহিত অবস্থায় দেখা যায়। পরে সিদ্ধার্থের গায়েও একই নকশার শার্ট দেখা যায়, যা সাধারণ মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি করে।

এ বিষয়ে ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী জানান, এটি সম্পূর্ণ কাকতালীয় ঘটনা। তিনি দাবি করেন, “ওই শার্ট রংপুরে আমিসহ আরও দুই শ জনের আছে। একই ধরনের পোশাক অনেকেরই থাকতে পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd