• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

এইচএসসি ও সমমানের বিশেষ পরীক্ষায় ২ হাজার ৪৭৭ পরীক্ষার্থী অনুপস্থিত

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
এইচএসসি ও সমমানের বিশেষ পরীক্ষায় ২ হাজার ৪৭৭ পরীক্ষার্থী অনুপস্থিত

৫১

গত ২৪ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশে অনুষ্ঠিত বিশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এই পরীক্ষা গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সূত্রে জানা গেছে, মোট ৬৮ হাজার ৮৪৯ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ৬৬ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এবং ২ হাজার ৫১ জন অনুপস্থিত ছিলেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ২ হাজার ৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বোর্ডভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডের ২৬ জন এবং দিনাজপুর বোর্ডের ৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। রাজশাহী বোর্ডে ৩৭ জনের মধ্যে ৩৪ জন, কুমিল্লায় ২৫ জনের মধ্যে ২০ জন, যশোরে ১২ জনের মধ্যে ১১ জন, সিলেটে ৯ জনের মধ্যে ৬ জন, বরিশালে ৩ জনের মধ্যে ২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৬ জনের মধ্যে ৩ জন পরীক্ষায় অংশ নেন।

একই দিন মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৭টি কেন্দ্রে ৮ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থীর বিপরীতে ৮ হাজার ১৩৩ জন উপস্থিত ছিলেন এবং ৪২৬ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করার তথ্য পাওয়া যায়নি।

গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে সাধারণ শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্রসহ মাদরাসা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের ম্যানেজমেন্ট পরীক্ষা ব্যাহত হয়েছিল। শিক্ষা বোর্ডগুলো ওইদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে কেন্দ্রে পৌঁছাতে না পারা পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ পরীক্ষার আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd