• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: কারাগারে ৯ আসামি ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত অধ্যাপক সাঈদ-উর রহমানের মৃত্যু, শিক্ষা-সাহিত্য অঙ্গনে শোকের ছায়া এআইকে উৎপাদনশীলতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

৩২

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় আজ, সোমবার (২৪ আগস্ট) ঘোষণা করবে হাইকোর্ট।

রায়কে কেন্দ্র করে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, নুসরাত হত্যা মামলার আপিলের রায়কে কেন্দ্র করে তার ভাই মাহমুদুল হাসান নোমানের আবেদনের প্রেক্ষিতে বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এখন সেখানে দুইজন পুলিশ সদস্যের পাশাপাশি আরও সাতজন পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি বলেন, নিরাপত্তা বিঘ্ন ঘটার কোনো শঙ্কা নেই এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার ফলে নুসরাতের পরিবার স্বস্তিতে রয়েছে।

আজকের রায়ে বিচারিক আদালতের দেওয়া ১৬ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, তা নিয়ে নুসরাতের পরিবার ও স্থানীয়দের মধ্যে আগ্রহ রয়েছে। নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, তারা ন্যায়বিচার প্রতিষ্ঠায় পূর্বের রায় বহাল রাখতে চান।

২০১৯ সালের ২৯ অক্টোবর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে চলতি মাসে মামলাটির শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd