• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল ১৭ বছর: তথ্যমন্ত্রী কারিনা কাপুরের গর্ভধারণের গুঞ্জন নাকচ, অতিরিক্ত খাওয়ার ফলেই স্ফীত পেট খালেদা জিয়ার সাজে রুকাইয়া জাহান চমকের নতুন ভ্লগ ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মর্যাদা ও ন্যয়ের ভিত্তিতে হতে হবে’ ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানের হাজিরা গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, অসুস্থ নেতা হাসপাতালে দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বিএফএ’র কঠোর নির্দেশনা: নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন বঙ্গভবনে প্রথমবারের মতো যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গেন্ডারিয়ায় পুলিশের খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র ও ম্যাগজিন উদ্ধার

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
গেন্ডারিয়ায় পুলিশের খোয়া যাওয়া আগ্নেয়াস্ত্র ও ম্যাগজিন উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশে রেললাইন-সংলগ্ন একটি ড্রেন থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। শনিবার (২২ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে উদ্ধার করা হয় একটি খালি ম্যাগজিন এবং ৯টি শটগানের কার্তুজও। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিবি লালবাগ বিভাগ সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগজিন পুলিশের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে তারা। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ৫ আগস্ট অস্ত্রটি খোয়া গিয়েছিল বলে তাদের ধারণা। ডিএমপির কেন্দ্রীয় অস্ত্রাগারের সংরক্ষিত নম্বর মিলিয়ে অস্ত্রগুলো কোন থানার, সেটি নিশ্চিত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd