• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাধবদীতে পিকআপের গোপন বক্সে ৩৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের আশা সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে চা বিরতিতে গেল বাংলাদেশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলিগুড়ি সফরে ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ গঠনের ঘোষণা মেসির চড়ের কারণে জরিমানা হল কুইন সুলিভানকে নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা নিবেদন আজ স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে আইফোনের কিস্তি নিয়ে বিবাদে পাহাড় থেকে পড়ে গেলেন মা ও ছেলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভকামনা রাশিয়াকে সেনা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া

ময়মনসিংহে পাচারের সময় উদ্ধার হলো দুটি বিপন্ন লজ্জাবতী বানর

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ময়মনসিংহে পাচারের সময় উদ্ধার হলো দুটি বিপন্ন লজ্জাবতী বানর

ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের সময় বাজারের ব্যাগে রাখা দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বানর দুটি উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিটের সদস্যরা জানতে পারেন, হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসে করে বানর দুটি পাচারের প্রস্তুতি চলছে। এরপর বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিকের নেতৃত্বে একটি দল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়।

অভিযানের সময় পাচারকারীরা বানর দুটি একটি বাজারের ব্যাগে ভরে বাসস্ট্যান্ডের পাশে একটি পরিত্যক্ত ঘরের সামনে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগ খুলে এর ভেতর থেকে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় এ প্রজাতিকে ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উদ্ধার করা বানর দুটিকে সিলেটের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

বন পরিদর্শক অসীম মল্লিক বলেন, ভারতীয় ব্যাগের মধ্যে লজ্জাবতী বানরগুলো ছিল। তিনি জানান, বানরগুলো বেশ কিছুদিন আগেই ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসার কথা ছিল। হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় এ ধরনের পাচারের ঝুঁকি রয়েছে। উদ্ধার করা বানর দুটিকে সিলেটের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে, কারণ সেখানে এ প্রজাতির বানরের প্রাকৃতিক আবাসস্থল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd