• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি ১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে ৮ প্রার্থী

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে ৮ প্রার্থী

৮৪

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে আট প্রার্থী রয়েছেন। বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে বিভক্তি থাকায় এখনই কাউকে এগিয়ে রাখা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। প্রথম দফার অনানুষ্ঠানিক ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টি ভোট প্রয়োজন। তবে পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার ভেটো এড়াতে হবে। প্রার্থী বাছাইয়ের পর নাম সাধারণ পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়।

প্রার্থীদের মধ্যে রয়েছেন কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান, আর্জেন্টিনার আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট, ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দা এসপিনোসা, গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেস-বিরকেট, ইকুয়েডরের কূটনীতিক ইভোনে এ-বাকি, উগান্ডার ওলার অতুনু এবং সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল।

গ্রিনস্প্যান বর্তমানে আঙ্কটাডের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ব্যাচেলেট ২০০৬ সালে চিলির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এসপিনোসা জাতিসংঘের সংস্কারের পক্ষে কথা বলেছেন এবং সম্ভাব্য সংঘাতের লক্ষণ শনাক্ত করতে ‘আর্লি ওয়ার্নিং’ ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন। গ্রোসি ২০১৯ সাল থেকে আইএইএর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জাতিসংঘ সংস্কারের বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd