• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১০ বছরের শিশুকে উদ্ধারকারী কিশোর লাইফগার্ডকে হোয়াইট হাউসে সম্মান জানালেন ট্রাম্প ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় নিহত ২ নরসিংদীতে মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম বৃদ্ধি হজ করতে গিয়ে ভিক্ষা না করার আহ্বান, পাকিস্তানি দূতাবাসের সতর্কতা জামায়াতের সংবাদ সম্মেলন: বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন আজ নারীদের জন্য পিংক বাস সার্ভিস আজ থেকে ঢাকায় চালু ওমানে হামলা চালানোর হুমকি ট্রাম্পের এসএসসি পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফলের পর শিক্ষার্থীদের অনুপ্রেরণার সমাবেশ সিরাজগঞ্জে ১৩ বছর বয়সী কিশোর নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন

হজ করতে গিয়ে ভিক্ষা না করার আহ্বান, পাকিস্তানি দূতাবাসের সতর্কতা

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
হজ করতে গিয়ে ভিক্ষা না করার আহ্বান, পাকিস্তানি দূতাবাসের সতর্কতা

সৌদি আরবে হজ ও ওমরাহ করতে গিয়ে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ এবং ভিসার শর্ত লঙ্ঘন না করার জন্য পাকিস্তানি নাগরিকদের সতর্ক করেছে দেশটির দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এসব কর্মকাণ্ডে জড়িত হলে গ্রেপ্তার, আটক ও সৌদি আরব থেকে বহিষ্কারের মুখে পড়তে হতে পারে।

রোববার (১৬ আগস্ট) পাকিস্তানি দূতাবাস হজ ও ওমরাহ পালন করতে যাওয়া নাগরিকদের জন্য এ সতর্কতা জারি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দূতাবাস, যেখানে স্থানীয় আইন লঙ্ঘনের পর একজনকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যেতে দেখা যায়।

দূতাবাস জানায়, পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে ভিক্ষাবৃত্তি এবং অননুমোদিত অর্থ সংগ্রহের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষ ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। তাই পাকিস্তানি নাগরিকদের কোনো অননুমোদিত স্থানীয় সেবা গ্রহণ বা প্রদান থেকে বিরত থাকতে হবে।

এছাড়া, ভিসার মেয়াদ ও শর্ত মেনে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর সৌদি আরবে অবস্থান না করা এবং ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত কর্মকাণ্ডের বাইরে কোনো কাজে জড়িত না হওয়ার জন্য।

পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়ানোর ঘটনা নতুন নয়। এর আগেও পাকিস্তান বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তবে কিছু নাগরিক সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। সৌদি কর্তৃপক্ষের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিক্ষাবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একটি বড় অংশ পাকিস্তানি নাগরিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd