• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম বৃদ্ধি হজ করতে গিয়ে ভিক্ষা না করার আহ্বান, পাকিস্তানি দূতাবাসের সতর্কতা জামায়াতের সংবাদ সম্মেলন: বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন আজ নারীদের জন্য পিংক বাস সার্ভিস আজ থেকে ঢাকায় চালু ওমানে হামলা চালানোর হুমকি ট্রাম্পের এসএসসি পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফলের পর শিক্ষার্থীদের অনুপ্রেরণার সমাবেশ সিরাজগঞ্জে ১৩ বছর বয়সী কিশোর নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন র‍্যাব বিলুপ্ত করে নতুন এসআরবি গঠনের উদ্যোগ, অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের বাধা, ফিলিস্তিনি গোষ্ঠীর অভিযোগ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

এসএসসি পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফলের পর শিক্ষার্থীদের অনুপ্রেরণার সমাবেশ

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
এসএসসি পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফলের পর শিক্ষার্থীদের অনুপ্রেরণার সমাবেশ

‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এসএসসি ও সমমানের পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের উদ্দেশ্য ছিল পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের মানসিক শক্তি প্রদান এবং তাদের আত্মবিশ্বাস ফেরানো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনির আলী আকন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের জীবনের সফলতা ও ব্যর্থতার গল্প তুলে ধরেন। অনুষ্ঠানে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ২০ জন শিক্ষার্থীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জীবনের প্রতিটি দিনই সফলতার দিন। খারাপ ফলাফল মানে ভালো কিছু করা সম্ভব নয়, এমন ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিজের ভাগ্যকে বিশ্বাস করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি অভিভাবকদের প্রতি সন্তানের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। চলতি বছর নওগাঁর ৭টি উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, এমন ফলাফল থেকে বেরিয়ে আসার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd