• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ওমানে হামলা চালানোর হুমকি ট্রাম্পের এসএসসি পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফলের পর শিক্ষার্থীদের অনুপ্রেরণার সমাবেশ সিরাজগঞ্জে ১৩ বছর বয়সী কিশোর নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন র‍্যাব বিলুপ্ত করে নতুন এসআরবি গঠনের উদ্যোগ, অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের বাধা, ফিলিস্তিনি গোষ্ঠীর অভিযোগ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে নোয়াখালীর গায়ে-হলুদের অনুষ্ঠানে হামলা, গুলিবিদ্ধ ৫ ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি রেকর্ড দামে বিক্রি এসএসসি পরীক্ষায় ১৩ লাখ শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন ভুয়া সনদের নার্স ও অদক্ষ জনবল: ৬ ক্লিনিক-ফার্মেসিকে জরিমানা

গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের বাধা, ফিলিস্তিনি গোষ্ঠীর অভিযোগ

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের বাধা, ফিলিস্তিনি গোষ্ঠীর অভিযোগ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে হামাস ও কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠী। মঙ্গলবার (১৮ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া কায়রোতে ফাতাহর ডেমোক্রেটিক ন্যাশনাল কারেন্টের প্রধান মোহাম্মদ দাহলানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজার রাজনৈতিক ও মাঠপর্যায়ের পরিস্থিতি, যুদ্ধবিরতি আলোচনা এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।

হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠক শেষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নেতারা অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গড়িমসি করছে এবং আগে সম্মত হওয়া কয়েকটি প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

এদিকে গাজা যুদ্ধবিরতি এগিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। মার্কিন দূত জ্যারেড কুশনার সম্প্রতি কায়রোতে আল-হাইয়ার সঙ্গে এবং পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। তবে ইসরায়েল হামাসের নিরস্ত্রীকরণকে যে কোনো সেনা প্রত্যাহার ও পুনর্গঠনের পূর্বশর্ত হিসেবে দেখায়, ফলে যুদ্ধবিরতি পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনো অচলাবস্থা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd