• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মুজিবনগরে অনলাইন ক্যাসিনোর এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার এনসিপির ভবিষ্যৎ ফ্রিডম পার্টির মতো হবে: নুরুল হক নুর নারী এশিয়া কাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে মসজিদের মাইক অপসারণের বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে ইরানের হুমকি: উপসাগরীয় অঞ্চলকে অন্ধকারে ডুবানোর সতর্কতা বিএনপি সংসদ সদস্য নাছির চৌধুরী: আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র চট্টগ্রাম বন্দরে ৫ কনটেইনার পণ্য ধ্বংস করেছে কাস্টমস ডিএমপির সাত কর্মকর্তার বদলি আদেশ জারি

আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী ও কৃষকরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, যাদের মধ্যে জুবায়ের হায়দার বুলু, তারেক আহমেদ মিলন, নাসীরুদ্দীন রুমি, আশরাফুজ্জামান মাসুম, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুজ্জামান শাকিল, কৃষক মুজিবর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ, হাফেজ আব্দুল্লাহ, হাজি বাহাউদ্দীন, ইমরান, খায়রুল সরকার ও রানা আহমেদ উল্লেখযোগ্য।

বক্তারা অভিযোগ করেন, সরকারিভাবে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেন্দিপুর এলাকায় বালু উত্তোলনের অনুমতি থাকলেও ইজারাদাররা আশুগঞ্জ উপজেলার নদীতীরে ঢুকে ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করছে। এতে শতাধিক কানি কৃষিজমি, মিল-ফ্যাক্টরি, ইটভাটা ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। বক্তারা দ্রুত এ কার্যক্রম বন্ধ করার দাবি জানান।

মানববন্ধনের একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, “সরকার জনগণের পাশে থাকবে। ভবিষ্যতে শুধু মানববন্ধন নয়, জনগণকে সচেতন হয়ে এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে ভূমিকা রাখতে হবে।” মানববন্ধনের আয়োজন করেন বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের গ্রামবাসী ও কৃষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd