• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, তদন্ত চলছে আলিয়া মাদ্রাসা এলাকায় সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রী রোববার চট্টগ্রামে, হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তনু হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু কিংস ও আবাহনীর ক্লাব লাইসেন্সিংয়ের সময়সীমা বাড়ালো বাফুফে মির্জাপুরে নৌকাডুবি: ২৬ ঘণ্টা পরও নিখোঁজ বৃদ্ধের সন্ধান মেলেনি বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হলো ৫২ বছরের বৃদ্ধার কঙ্কাল আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড হিমাচলে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ১০

চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম টিউমার অপসারণ

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম টিউমার অপসারণ

চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী প্রায় তিন মাস ধরে পেটে ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়, যার পর চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারের নেতৃত্ব দেন সার্জন ডা. মো. আরিফ উল হাসান। তাকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা।

অস্ত্রোপচারের পর রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডা. মো. আরিফ উল হাসান জানান, রোগীর পেটে টিউমার শনাক্ত হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সফলভাবে টিউমারটি অপসারণ করা হয়েছে।

এটি ডা. আরিফ উল হাসানের বড় আকারের টিউমার অপসারণের সাম্প্রতিক ঘটনাগুলোর একটি। এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করা হয়। চলতি বছরের জুনে ২২ বছর বয়সী আরেক নারীর পেট থেকেও প্রায় ৩ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd