• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবার মৃত্যু, হামলার অভিযোগ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’ বলে মন্তব্য মার্কিন সিনেটরের জবি ছাত্রদল নেতা জয়কে বহিষ্কারের দাবি সহপাঠীদের, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘাত এড়াচ্ছে ছাত্রদল ও ছাত্রশিবির ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের তোরেস পিএসজিতে যোগ দিতে চান, বার্সেলোনা কোচের প্রতিক্রিয়া বিশ্ব সিংহ দিবস আজ: সিংহের সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য চার আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক সোমবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে যাওয়ার সম্ভাবনা

হাছান মাহমুদসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
হাছান মাহমুদসহ ২২ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১২

জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে বিচারে সাক্ষ্যগ্রহণ আজ শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এ মামলায় গ্রেপ্তার রয়েছেন পাঁচজন। তারা হলেন- চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

মামলার পলাতক অন্য আসামিরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

এর আগে, ৭ এপ্রিল তিন অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

প্রসিকিউশনের প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে শহীদ করার দায় উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd