• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’ বলে মন্তব্য মার্কিন সিনেটরের জবি ছাত্রদল নেতা জয়কে বহিষ্কারের দাবি সহপাঠীদের, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘাত এড়াচ্ছে ছাত্রদল ও ছাত্রশিবির ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত ট্রাম্পের তোরেস পিএসজিতে যোগ দিতে চান, বার্সেলোনা কোচের প্রতিক্রিয়া বিশ্ব সিংহ দিবস আজ: সিংহের সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য চার আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক সোমবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে যাওয়ার সম্ভাবনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের মৃত্যু, মহাসড়কে অবরোধ

বিশ্ব সিংহ দিবস আজ: সিংহের সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
বিশ্ব সিংহ দিবস আজ: সিংহের সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য

আজ ১০ আগস্ট, বিশ্ব সিংহ দিবস পালিত হচ্ছে। সিংহকে ‘বনের রাজা’ হিসেবে পরিচিত হলেও, বন-জঙ্গলের সংকোচনের কারণে এই বন্যপ্রাণী বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে।

বিশ্ব সিংহ দিবসের উদ্দেশ্য হলো সিংহের সংরক্ষণ ও সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রতি বছর এই দিনটি পালনের মাধ্যমে সিংহের গুরুত্ব এবং তাদের রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে শিক্ষিত করা হয়।

বাংলাদেশে সিংহের আবাস না থাকলেও, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন দিবসটি পালন করবে। ২০১৩ সাল থেকে এই দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে, যা বিগ ক্যাট ইনিশিয়েটিভের উদ্যোগে শুরু হয়।

বিশেষ এই দিনটিতে সিংহের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়, যেমন শিল্পকলা, ফটোগ্রাফি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া, সিংহ সংরক্ষণ প্রকল্পের তহবিলে অর্থ সংগ্রহের জন্য ওয়ার্কশপ, সেমিনার এবং আলোচনার আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়াতেও সিংহের সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার চালানো হচ্ছে। হ্যাশট্যাগ, পোস্ট ও ভিডিও শেয়ার করে মানুষকে সিংহ ও মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd