• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইয়েমেনের হুতি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সৌদির তেল ট্যাংকারে গুলশান থেকে সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল প্রগতিশীল শিক্ষক সমাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশাসনের ব্যাখ্যা বেরোবিতে ছাত্রদল-শিবিরের একত্রে অংশগ্রহণ, পরিস্থিতি স্বাভাবিক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা জুলাইয়ের আজাদি একক কোনো ব্যক্তি বা দলের নয়: বাংলাদেশ খেলাফত আন্দোলন জুলাইয়ের গণআন্দোলন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বক্তব্য রাষ্ট্রপতির উপস্থিতিতে বিব্রত নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে: শামীম

রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
রিপাবলিক বাংলা ছাড়লেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছেড়েছেন। বুধবার (৫ আগস্ট) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি চ্যানেলটি ছাড়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ‘হ্যাঁ, ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে রিপাবলিক বাংলায় আমার শেষ কর্মদিবস ছিল।’ তিনি জানান, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি এবং ২০২৫ সালেই তিনি এ বিষয়ে মনস্থির করেছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘আমার কাজ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া। রাষ্ট্রবাদ বা হিন্দুত্ববাদ নিয়ে অবস্থান তুলে ধরা কিংবা দেশবিরোধী ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলা—এসবের জন্য দর্শকদের আমাকে শুধু টেলিভিশনেই শুনতে হবে, এমন তো নয়।’

ময়ূখ রঞ্জন ঘোষ সমালোচকদের উদ্দেশে বলেন, ‘শেষে একটা কথা বলি। কিছু উচ্ছিংরে খুব তিড়িং-বিড়িং করছে এই ভেবে যে আপদ বিদায় হলো। এবার মন খুলে ডাফলি বাজাবে আর আজাদি গাইবে। সে গুড়ে বালি। রুকো তো সবর করো! খেলা কেবল শুরু।’

এখন তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের প্রেক্ষাপটে এ ঘোষণা দিয়েছেন। একই দিনে তিনি গণঅভ্যুত্থানকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ বলে মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd