• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: সংসদ সদস্য মিলন

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: সংসদ সদস্য মিলন

১১৮

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি ছাত্র-জনতা ও সাধারণ মানুষের আত্মত্যাগের ফল। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) রাজশাহীর মোহনপুরে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মিলন বলেন, আন্দোলনের সময় পুলিশ, বিজিবি, র‌্যাব ও হেলিকপ্টার থেকে গুলি চালানো হলেও অভিভাবকরা ঘরে বসে থাকেননি; তারা সন্তানদের পাশে দাঁড়িয়েছিলেন। সাধারণ মানুষ গুম, খুন, অপশাসন, দুর্নীতি, ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারি থেকে দেশকে মুক্ত করতে আত্মত্যাগ করেছেন।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে নতুন বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করে বলেন, মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং শ্রমজীবী মানুষের জন্য ‘শ্রমিক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে।

এমপি মিলন রাষ্ট্র কাঠামোর সংস্কারের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তিনি ৫ আগস্টকে যথাযোগ্য মর্যাদায় পালনের ঘোষণা দিয়ে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভার আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে একটি র‌্যালি বের হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাকশিমইল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd