• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিম কোম্পানির প্যাকেজ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকের রাজনৈতিক ও মানবিক কার্যক্রম রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান ৩৫ কোটি টাকার কাজ, বিল উত্তোলন ৫০ কোটি! প্রশ্নের মুখে প্রকল্পের হিসাব বিচারকের খাস কামরা ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু সেন্টমার্টিনের অস্তিত্ব রক্ষায় কার্যক্রম গ্রহণ করবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী জৈন্তাপুরে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ জন সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার

১৬

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াতে ইসলামীর রুকন ওমর ফারুক (৩৫) দল থেকে বহিষ্কার হয়েছেন। তিনি পাকারমাথা গ্রামের বাসিন্দা এবং পেশায় গ্রাম্য চিকিৎসক।

শিশুকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন ওমর ফারুক। তিনি জামায়াতে ইসলামীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রুকন ছিলেন। তার ভাই আবু বকর ওই ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি।

গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওমর ফারুককে তার বাড়ি থেকে আটক করে। পরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১২ জুলাই শিশুটি প্রাইভেট পড়তে গেলে ওমর ফারুক অন্যান্য শিক্ষার্থীদের বিদায় করে শিশুটিকে যৌন নিপীড়ন করেন। বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে পুরো ঘটনা জানায়।

বড়গাছি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন বলেন, ‘আমরা ওই শিশুর পরিবারের সঙ্গে কথা বলেছি এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। নৈতিক স্খলনের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

তিনি আরও জানান, রোববার উপজেলা জামায়াতের সভায় ওমর ফারুককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd