• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কেরালায় যমজ কনে ও যমজ বর নিয়ে অনুষ্ঠিত হলো বিরল বিয়ে এল নিনোর তীব্রতা বাড়ছে, চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের চার দিনের সফর শুরু নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে প্রতারণা চক্রের সক্রিয়তা যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত যশোর সফরে এসেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, দিনভর কর্মসূচি যশোর ঝিকরগাছায় বকুলিয়ার রাস্তায় হাঁটুপানি কাদা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীকে র‌্যাবের আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটরের তথ্য টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আটকে রাখার তথ্য পেয়েছে তদন্তকারী দল রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তুর সন্ধান

ফরিদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

১৭

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি গ্রামে ঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে ভাষাণচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ধর্ষণের শিকার কিশোরীকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চাচা জানিয়েছেন, ঘটনার রাতে কিশোরীর মা ও অন্যান্য স্বজন ফরিদপুর শহরের একটি হাসপাতালে ছিলেন, ফলে কিশোরী বাড়িতে তার ছোট ভাই-বোনের সঙ্গে একা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল কিশোরীর বাড়ির দরজা খুলতে চাপ দেয়। দরজা না খোলায় তারা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে পাশের গ্রামের পুকুরপাড় এলাকায় তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা তাকে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা দুই অভিযুক্ত হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬) কে আটক করে পুলিশে সোপর্দ করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। আটক ব্যক্তিরা বর্তমানে থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd